কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১নভেম্বর)   ‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য  বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, উঠেছে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক বদরুল হোসেন খান, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য  সাংবাদিক ময়নুল হক পবন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, সহকারী  যুব উন্নয়ন কর্মকর্তা মো আক্কাছ আলী ও কস্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার প্রমুখ।

সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে   করেন। 

আরও পড়ুন: হতাশ হওয়ার কিছু নেই, আরো যত্নবান হলেই ফলাফল ভালো হবে: এন ইউ ভিসি

সভাশেষে প্রধান অতিথি শওকতুল ইসলাম শকু আনুষ্ঠানিকভাবে মইনুল ইসলাম নামে এক যুব উদ্যাক্তাকে ৫ লক্ষ টাকার চেক এবং ৩ যুব সংগঠনের মধ্যে সনদ প্রদান করেন।