কিশোরগঞ্জের সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ভূঁইয়া মারা গেছেন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৯ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার এবং শহরের পুরান থানাস্থ আব্দুস সামাদ প্লাজার স্বত্বাধিকারী জনাব আব্দুর রাজ্জাক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪:৩০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: পরপর দুই ভূমিকম্পে আফটারশকের শঙ্কা

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে, যেন আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দান করেন।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধান পটুয়াখালী-খুলনা পরিদর্শন, নির্বাচন নিরাপত্তা পর্যালোচনা