বনানীতে 'ফ্রি অ্যানিমেল ক্লিনিক' এর উদ্বোধন করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
রাজধানীর বনানীতে প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্লিনিকটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ক্লিনিকটির উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমান।
আরও পড়ুন: শাহরিয়ারের পান বিক্রেতা নগদ বিতরণের ভিডিও ভাইরাল, ফেসবুকে মানবিক আবেদন





