দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান– ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থ হলে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে প্রধানমন্ত্রীর নিজেই গাড়ি ড্রাইভ করে জুমার পর ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। একসময় তিনি রাস্তায় বিভিন্ন স্থানে বর্জ্য রেখে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।