প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট ১৫০ টাকা: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার (২২ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় পরিবেশিত লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ড. জিয়াউদ্দিন হায়দার
জানা গেছে, মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নোয়াব প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন নোয়াবের প্রতিনিধিরা।
বৈঠকে এসব গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টিও গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে লুটপাঠের তথ্য বেরিয়ে আসছে
🔍 SEO Meta Title
🔑 Meta Keywords
📄 Meta Description





