অমিত রেজা চৌধুরীর কবিতা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০৮ জুন ২০২৩ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৩
সময়ের প্রতিভাবান কবি অমিত রেজা চৌধুরী। ছবি: কবির ফেসবুক পেইজ থেকে
সময়ের প্রতিভাবান কবি অমিত রেজা চৌধুরী। ছবি: কবির ফেসবুক পেইজ থেকে

কুহু


অমিত রেজা চৌধুরী

আরও পড়ুন: “শব্দ ব্যঞ্জনায় ধ্বণিময় উচ্চারণ”

১.

এ শরীর যামিনীর ব্যবচ্ছেদ নয়,

আরও পড়ুন: কবিতা- “মায়ের কোলে”

ইবলিশের সন্দেহের বাইরে নয় এ শরীর

.

মুক্তির শর্তই ছিল লিঙ্গচ্ছেদ,

নগরের গোপন হেরেমে খোজার অভিনয় করে চলা

এক ব্যাঞ্জোবাদক আমি, এই পুরুষজনম

২.

পাহাড়ি দুর্গের পথ ভাঙা কুরুশ-কাঁটায় জড়িয়ে

ওয়ায়েস কারনির জন্য আলখাল্লা সেলাইয়ের মতো,

.

শরীর এক হারামি কুহকিনী, 

কলিঙ্গের সাঁঝের আসমানে রঙমশালমিছিল—

.

ত্রিভূজের তৃতীয় কোণে যেভাবে

রক্ততান্ত্রিকের নীলগাইটি সাথীহারা দাঁড়িয়ে পড়ে,

.

যেভাবে কাসিদার গভীরে তীব্র কামভাব

জলে জলচ্ছাপের মতো মূর্ছা যায়,

.

ব্যর্থ আর্ট-কিউরেটরের মরুজোছনা ঘিরে যেরূপ

সুঠাম মহিলাপুলিশরা পাহারারত,

.

নগ্নতা এমনই এক সম্মোহন, ঘুমন্ত কুরুক্ষেত্র

৩.

তোমার নগ্নতা তোমার ক্ষমার চেয়ে সুন্দর—

ধূলিঝড়ে আচ্ছন্ন সোমবার কি  

স্বীকৃতি দিয়েছিল সাদা ঘোড়াটির শূন্যতা?

.

তোমার নগ্নতা তোমার চেয়েও সুন্দর, এক স্বপ্নপ্রতীকবিদ—

মজলুম পতঙ্গরা যেভাবে নজরুলের রুদ্রবীণা থেকে

রক্তখিড়কির নিঃসীমে উড়ে যায়

.

তোমার নগ্নতা আমার সকল বেদনার চেয়ে সুন্দর—

টানেল-জুড়ে আমার মাইম-অপেরায়

তোমার আত্মা কি একটিবারের জন্যও ফুটে উঠবে না?

.

তোমার নগ্নতার চিরন্তন লগকেবিন ফলতঃ তুমিই