ওসমান হাদীকে গুলিবর্ষণকারীর ছবি প্রকাশ ডিএমপির
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান গুলিবর্ষণকারীর ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সাথে উক্ত ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা কোন সন্ধান পাওয়া গেলে মতিঝিল বিভাগের ওসি ও উপ পুলিশ কমিশনারকে জানানোর অনুরোধ করেছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি
ঘটনার পর আশপাশের বিভিন্ন স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত সন্দেহভাজন একজনের ছবি সংগ্রহ করেছে পুলিশ। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ছবিটি প্রকাশ করা হয়েছে।
ডিএমপি জানায়, সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ডিএমপির নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় পুরস্কারের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করল আনসার-ভিডিপি, প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার
তথ্য দিতে যোগাযোগ নম্বর: ডিসি মতিঝিল: ০১৩২০-০৪০০৮০ ওসি পল্টন: ০১৩২০-০৪০১৩২
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।





