মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ০৯ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন: খন্দকার জাহাঙ্গীর আলম, এনইউপি এমসিপিও, (এক্স) (সিডি-১); মোঃ নজরুল ইসলাম, এমসিপিও (ই): এইচ এম আব্দুল জলিল, এমসিপিও (এক্সক্স) (জিআই); শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, এমসিপিও (এক্স) (এফসি-১): মোঃ সাইফুল ইসলাম প্রধান, বিএসপি, এমসিপিও (আর); হাওলাদার মোহাম্মদ হান্নান, এমসিপিও (এল): মোঃ সামিউল হক, এমসিপিও (কম); মোঃ নুরুজ্জামান, এমসিপিও (ক্যাট); মোঃ দীন ইসলাম, এমসিপিও (মেড) (ওটিএ):

আরও পড়ুন: বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবী কান্ড হাতিরঝিল থানার ওসি ক্লোজড তদন্ত কমিটি গঠন

নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।