পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের র্যাঙ্ক ব্যাচ প্রদান
ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে রোববার (৭ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মল্লিকের কাঁধে অতিরিক্ত আইজিপির র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
রেজাউল করিম মল্লিকের এই পদোন্নতিতে ঢাকা রেঞ্জ পুলিশ পরিবার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। এক শুভেচ্ছা বার্তায় ঢাকা রেঞ্জ পুলিশ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্যারের এই গৌরবময় অর্জন পুরো ঢাকা রেঞ্জ পুলিশের জন্য একটি অনুপ্রেরণার বিষয়।
আরও পড়ুন: ডিএমপিতে রদবদল এডিসি জিসানকে ধানমন্ডি থেকে বদলি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার ভবিষ্যৎ কর্মময় জীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এ প্রত্যাশা জানিয়ে ঢাকা রেঞ্জ পুলিশ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রত্যাহার





