১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

যেসব কর্মকর্তা অবসরে গেলেন

আরও পড়ুন: কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

অবসরপ্রাপ্ত ১৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন—

ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা

অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন

অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা, পিপিএম (বার)

অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ ড. একেএম ইকবাল হোসেন

ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা মো. ওয়ালিদ হোসেন

অতিরিক্ত ডিআইজি, এপিবিএন সহেলী ফেরদৌস, পিপিএম-সেবা

অতিরিক্ত ডিআইজি, সিআইডি রেবেকা সুলতানা

অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা মোহাম্মদ তবারক উল্লাহ, বিপিএম-সেবা

উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মো. হাবিবুর রহমান

অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম হাসিনা রহমান

অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর ফয়সল মাহমুদ, পিপিএম-সেবা

অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর কানিজ ফাতেমা

অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ সুলতানা নাজমা হোসেন

অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ জেসমিন বেগম

পুলিশ সুপার, টিডিএস, ঢাকা আব্দুর রহিম শাহ চৌধুরী

ডিআইজি, সিআইডি সানা শামীনুর রহমান

যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ডিএমপি মোছা. ফরিদা ইয়াসমিন, বিপিএম-সেবা

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন