৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: সাত বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা