রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ৩:২৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি সরকারি গাড়িতে করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির