নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রাজধানীতে জননিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন: ঢাকা মহানগরে নতুন ৪টি থানা স্থাপনের পরিকল্পনা

তবে প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ দিকে পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।