এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, “দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

তিনি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি।”