ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে, যা উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত, বলা হয়েছে—‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক(১) মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: শাহজালালে বিমানের কার্গো থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

এছাড়া একই আইনের ধারা ৮২ক(৩) অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিকভাবে সক্রিয় ইয়াসিন ফেরদৌস মুরাদ পূর্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: রাজধানীর অধিকাংশ পাম্পে তেল সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তি