ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (২৯ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিয়েছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়াসহ নানা ভোগান্তি এড়াতে দ্বিতীয় দিনে কোরবানি করছেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপের কারণে কসাই সংকট, সময়ের অভাব ও মাংস প্রস্তুতে দীর্ঘ অপেক্ষার মতো সমস্যার মুখোমুখি হতে হয়। এসব ঝামেলা এড়াতে অনেকে ঈদের পরের দিন কোরবানি করাকে বেশি স্বাচ্ছন্দ্যময় মনে করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় তিন দিন পর্যন্ত নির্ধারিত। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। তাই কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি