ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১০:২৫ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, গ্রেফতার ৩

​অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।