যাত্রাবাড়ীতে পরপর পাঁচ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ছবিঃ সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন





