নারায়ণগঞ্জের পুকুরপাড় থেকে দুই নারী এক শিশুর বস্তা বন্দী মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:৫৬ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তারা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছ পুলিশ।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে ১০ দিনের কারাদণ্ড

স্থানীয়রা জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।

আরও পড়ুন: পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।