অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে ১০ দিনের কারাদণ্ড

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের আওতাধীন এলাকায় অবৈধভাবে স্থাপিত গ্যাস লাইন ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) পরিচালিত এ অভিযানে সোনারগাঁও জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকার একটি অবৈধ চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কারখানাটি অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস ব্যবহার করছে।

এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমি ও চুন কারখানার মালিক মো. আবু বক্কর (২৬), পিতা: আনোয়ার হোসেন-কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং বৈধ গ্যাস ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন: মিরপুরে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ও যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের কর্মচারীকে গুলি