রাজশাহীতে বিচারকের বাসায় হামলা, বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৯ কোটি টাকা মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র তরুণী দাস গ্রেফতার
নিহত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে। এই ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন- ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





