বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ০৬ জুন ২০২৪ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী বাজেটে মোবাইল রিচার্জে আরও বেশি খরচ করতে হবে গ্রাহকদের। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময় মোবাইল ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। এটি আরও ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। এর ফলে প্রতি ১০০ টাকার টকটাইম পেতে আগে যেখানে ১৩৩ টাকা ২৫ পয়সা রিচার্জ করতে হতো, এখন সেখানে ১৩৯ টাকা রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: আবারও কমলো সোনার দাম

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইলে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

বাড়বে সিমের দামও

আরও পড়ুন: আগামীকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোয় মোবাইল ফোনের সিম ও ই-সিমের দাম বাড়বে। বাজেটে সিমের ওপর সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ এবং ই-সিমে ভ্যাট ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেটে পেশ করার সময় তিনি বলেন, সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ায় মোবাইল ফোনে নতুন সংযোগ কিনতে গ্রাহককে বেশি অর্থ ব্যয় করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশে সক্রিয় সিম ছিল ১৯ কোটি ৩৭ লাখ।