পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ ও আসামিসহ আহত ৫

Sadek Ali
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায়র শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

দূর্ঘটনায় আহতরা হলেন- কনস্টেবল মোঃ মোস্তফা (৩০), মোঃ জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২), আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। আহত দুই আসামির বাড়ি বিজয়নগর উপজেলায়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।  

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী