বাড়তি দামে গ্যাস বিক্রি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Any Akter
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪২ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎মানিকগঞ্জে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে অভিযান পরিচালনার মাধ্যমে মেসার্স আওলাদ ট্রেডার্সকে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন,মেসার্স আওলাদ ট্রেডার্সকে মালিক দীর্ঘদিন ধরে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সতত্যা পাওয়ার পর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় দরপতন



আরও পড়ুন: আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক, জানুন কোথায় লেনদেন হবে