ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য, নিরাপত্তায় বিশেষ নজরদারি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড-এর কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে তিন ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য আনা হয়।

আরও পড়ুন: শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লা-মুন্সিগঞ্জসহ ৬ এলাকায়

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমস কার্যক্রম শেষে বিস্ফোরকগুলো কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। নিরাপদ খালাস ও পরিবহনের জন্য পুরো বন্দর এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে বিস্ফোরক দ্রব্যগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আবারও কমল স্বর্ণের দাম