দেশের বাজারে আবারও কমল সোনার দাম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। টানা তিন দফা মূল্যহ্রাসের অংশ হিসেবে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে সংগঠনটি। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ২৩৯ টাকায়।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।





