দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ১:৩৬ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে  ৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৪৫৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকার সমান।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমল সোনার দাম

শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: বাড়ল ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

এর আগে ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় পরিশোধের অর্থ বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।