তৃতীয়বার কমল সোনার দাম
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার গহনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আবারও দাম কমল সোনার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এখন থেকে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা দরে বিক্রি হবে।





