রাবি প্রেসক্লাবের আয়োজনে ‘মৌসুমি ফল উৎসব’
মধুমাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব আয়োজন করেছে ‘মৌসুমি ফল উৎসব’। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই উৎসব।
উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আনারস, পেঁপে, লটকন, আপেল, মাল্টা, কামরাঙা, আঙুর, কলাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের সমাহার ছিল।
আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, পরীক্ষা নয়
এসময় রাবি প্রেসক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন ড.ফজলুর রহমান বলেন, ফল উৎসব একটি মধুর ও সুন্দর আয়োজন। এমন আয়োজন করার জন্য আমি প্রথমেই প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা শুধু আনন্দের উৎসব না, বরং সবাইকে একসঙ্গে নিয়ে আসার একটা ভালো উদ্যোগ। আমি দেখছি, এখন প্রেসক্লাব কার্যালয়ের অনেক উন্নয়ন হয়েছে। এজন্য প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাই। আশা করি, সামনে আরও অনেক ভালো কিছু আমরা দেখতে পাবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, শোনা, বলা, লেখা সবকিছু দিয়েই সাংবাদিকতা। আমাদের আশা প্রেসক্লাবের কাছে একটু বেশি। সুন্দর এ আয়োজন করার জন্য প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন: ঢাবিতে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সমাপনী বক্তব্যে রাবি প্রেসক্লাব সভাপতি মনির হোসেন মাহিন বলেন, আমরা এর আগে ইফতার মাহফিল করেছি বড়ো করে চাইলে এটাও করতে পারতাম কোন আমরা ঘরোয়াভাবে আয়োজন টা করলাম। ফল আল্লাহর দেয়া বড়ো একটা নিয়ামত। আগের ফল আর ফল একটা সংস্কৃতি, আমরা চাইলেই সব রিতুতে সব ফল পাবো না। আমরা জানি রাজশাহীর আম বিখ্যাত। আমরা রাজশাহী পড়াশোনা করছি আমি মনে করি এটা আমাদের জন্য গর্বের যে আমরা রাজশাহী অঞ্চলে থাকি যেখানকার আম দেশের বাইরেও রফতানি হচ্ছে। তাই আমরা আমরা জাঙ্ক ফুড থেকে বের হয়ে অর্গানিক ফ্রুটস খাওয়ার অভ্যাস গড়ে তুলি।
এসময় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।





