জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: ছাত্রী বর্ষা আটক
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে বর্ষাকে আটক করা হয়। পাশাপাশি ওই বাসার অন্যান্য সদস্যদেরও পুলিশ নজরদারিতে রেখেছে।নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
আরও পড়ুন: ঢাবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রোববার বিকেল সাড়ে চারটার দিকে টিউশনি করতে যাওয়ার পথে আরমানিটোলায় একটি বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ছাত্রী বর্ষাকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। তাদের আটকের জন্য কয়েকটি টিম কাজ করছে। খুব শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করতে পারব।
আরও পড়ুন: ঢাবিতে মুসা খান মসজিদ সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ২.৩৫ লাখ ডলার অনুদান
এদিকে ঘটনাস্থলে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা তদন্ত শেষে পুলিশ ও পিবিআই প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।জুবায়েদ হত্যার কারণ ও কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





