শর্ত সাপেক্ষে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৬ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা জানান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত ট্রাম্পের

মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধে ইরান প্রস্তুত থাকলেও এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হওয়া জরুরি। বিশেষ করে ভবিষ্যতে যেন আর কোনো আগ্রাসন না ঘটে, সে বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা থাকতে হবে।

তিনি আরও বলেন, ইরান কখনোই উত্তেজনা বা যুদ্ধ চায়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে হলে প্রথমেই শত্রুপক্ষকে আগ্রাসী হামলা বন্ধ করতে হবে। এটিই শান্তি ফেরানোর একমাত্র কার্যকর উপায় বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১

এদিকে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই যুদ্ধের অবসান হতে পারে।

ট্রাম্প আরও বলেন, যদি মার্কিন বাহিনী এই সংঘাত থেকে সরে দাঁড়ায়, তাহলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই উন্মুক্ত হয়ে যাবে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হতে পারে। তবে বাস্তবে যুদ্ধবিরতি কতটা সম্ভব হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত ও পারস্পরিক সমঝোতার ওপর।