চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করল ঢাবি

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:১০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও মোবাইল সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক ব্যবহারকারীরা মোবাইল থেকে DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন: কুকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

এ বছর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের জন্য মোট ৬,৫২১ জন আবেদন করেন। এর মধ্যে ৫,৩২৮ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০২ জন, যা পাশের হার ১১.২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৯ নভেম্বর ২০২৫, শনিবার।