জিবিসিডিসি এর নতুন সভাপতি বিদিতা, সম্পাদক জিসান

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)-এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিদিতা চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহরাব হোসেন জিসান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও জিবিসিডিসির সদস্যদের উপস্থিতিতে এক বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি নুসরাত জাহান সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ, অর্থ সম্পাদক জাহিদ হাসান সানি, সাংগঠনিক সম্পাদক শুভ মোল্লা, হিউম্যান রিসোর্স সম্পাদক মো. আবরার ফায়াজ খান, দপ্তর সম্পাদক সবুজ মনি দাস, কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক মাজহারুল ইসলাম, পাবলিকেশন সম্পাদক সাকিব রেজা তাসনী, আইটি সম্পাদক শুভ চন্দ্র দাস, কমিউনিকেশন সম্পাদক মো. নায়েমুর রহমান এবং মিডিয়া সম্পাদক দীপ্র সাহা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাবিলা হোসেন সূচি, মো. আবদুর রহমান, মো. মনিম আহমেদ এবং আসিফুল ইসলাম।

আরও পড়ুন: বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ারের দিকনির্দেশনামূলক সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।