আর্থিক সংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন জকসুর সদস্য

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সূচনার পাশে দাঁড়াতে ও সার্বিক খোঁজখবর নিতে তার বাড়িতে যান জকসুর নির্বাহী সদস্য সাদমান সাম্য।

সাদমান সাম্য বলেন, “অনলাইন মাধ্যমে আমাদের এই বোনের বিষয়টি জানতে পারি। বিষয়টি জানার পর সরাসরি যোগাযোগ করে তার ভর্তির বিষয়টি নিশ্চিত করি। আজ তার পরিবারের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।”

আরও পড়ুন: ৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়ার নির্দেশ ইউজিসির

তিনি আরও বলেন, “জেলা কল্যাণ আহ্বায়ক হিসেবে জেলা কল্যাণের পক্ষ থেকে এবং জকসু প্রতিনিধি হিসেবে আমরা তার পাশে থাকার ব্যাপারে বদ্ধপরিকর। তার পড়াশোনা নির্বিঘ্ন রাখতে টিউশনের ব্যবস্থা, মেসে সিট এবং হলে সিট না পাওয়া পর্যন্ত যাবতীয় সহযোগিতা আমরা নিশ্চিত করবো—এই প্রতিশ্রুতি দিয়েই এসেছি। ইনশাআল্লাহ, আমাদের এই বোনের পাশে সবসময় আমরাই থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এস. এইচ. সোহান, আহ্বায়ক সদস্য (জবি ছাত্রদল) রাহাত মাহফুজ, নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিন, সহকারী শিক্ষক সোহেল রানাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

আরও পড়ুন: বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সহায়তা পেলে সূচনা রানী তার উচ্চশিক্ষা নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবেন।