ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সঙ্গে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (৭ জুন ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান, হেড অব ডিপার্টমেন্ট উগুর ভানলুওলু এবং টিকা বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মুহাম্মদ আলী আরমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিকা’র মধ্যে শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ যৌথ গবেষণা কার্যক্রম, মানবসম্পদ ও সক্ষমতা উন্নয়ন, অবকাঠামোগত সহায়তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: ঢাবি রোকেয়া হলে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘চির-উন্নত মম শির’ সাংস্কৃতিক আয়োজন





