ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের গুরুতর অভিযোগ
ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ই-ব্যাংকিং ডিভিশনে কর্মরত প্রিন্সিপাল অফিসার এ কে এম মনির হোসাইনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের প্রদত্ত সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড ও গাড়ির স্টিকার ব্যবহার করে তিনি শ্যামল বাংলা ডটকম–এর সাংবাদিক হিসেবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার পেশাগত অবস্থান ও সাংবাদিক পরিচয়ের এই দ্বৈততা নির্বাচনকালীন সুবিধা ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও নীতিগত প্রশ্নের জন্ম দেয়। সংশ্লিষ্ট কার্ড ও স্টিকার এই প্রতিবেদনের সঙ্গে প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি
বিষয়টি নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়া এবং সাংবাদিক পরিচয় প্রদানের মানদণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যা জনস্বার্থে যথাযথ তদন্তের দাবি রাখে।





