পরীমনি এবছর এফডিসিতে কোরবানি দেবেন না

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৩ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দেন চিত্রনায়িকা পরীমনি। কোরবানি বিষয়ে সে সময় পরীমনি জানিয়েছিলেন, যত দিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন ও অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। এই কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখে সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমনি।কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন। একটানা ৬ বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন এ সুন্দরী চিত্রনায়িকা।

২০২২ সালে কেউই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেয়নি।

আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী

চিত্রনায়িকা পরীমনির এই মানবিক কাজ প্রশংসিত হয়েছে অসংখ্যবার। তবে সে বছর পরী নিজেও কোরবানি দেওয়া থেকে বিরত ছিলেন। কী কারণে সে কথা স্পষ্ট করেননি তিনি।

এবারও ঈদুল আজহায় কোরবানির প্রশ্নে পরীমনি বলেন, অবশ্যই কোরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন

পরীমনির কথায় স্পষ্ট হয়েছে চাপা কষ্ট। যে প্রিয় কর্মস্থল এফডিসির জন্য এক ধরনের শপথ নিয়েছিলেন প্রতিবছর কোরবানি দেওয়ার সেই জায়গা থেকে কিছুসংখ্যক মানুষের প্রতি ক্ষোভ থাকায় অভিমান করে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তাকে। এর কারণ হয়তো ২০২১ সালে পরীকে এফডিসিতে কোরবানি দিতে দেওয়া হয়নি।

সেদিন এফডিসিতে প্রবেশে বাধা পাওয়ার কারণেই হয়তো এফডিসির অসচ্ছল সহকর্মীদের জন্য এবছর কোরবানি দিচ্ছেন না তিনি। এফডিসিতে পরীমনিই কোরবানি দেওয়ার রীতি চালু করেন।