আসছে অনম বিশ্বাসের ‘ভাইরাস’

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৩ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিশিয়াল পেজ থেকে রবিবার সন্ধ্যায় একটি পোস্টার প্রকাশ করা হয়। ক্যাপশন দেওয়া হয়- আসছে নতুন এক ধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত? জানতে চোখ রাখুন চরকির ফেসবুক পেজে। চরকির অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর এই পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনা চলছে। পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিরিজটি। খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

কোন ভাবনা থেকে ‘ভাইরাস’-এ নির্মাণ করা এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেইটা তাদেরকে একটু হলেও ভাবায়। পুরা শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। (বলেই হাসতে থাকেন তিনি)। আর পালিয়ে যায় নাই তার মানে হলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিল।’

আরও পড়ুন: বাবার পরিচালনায় প্রথমবার বড় পর্দায় ভাবনা

পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত।

এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যাঁরা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।

আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা

পোস্টারে দেখা মিলেছে তারিক আনাম খানেরও। চরকির সঙ্গে এটাই তার প্রথম কাজ। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এ রকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।

এই সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরও অনেকে। সেই সঙ্গে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন।