বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে সিনেমা

মিম এবার হবেন পান্না কায়সার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৩ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন জগতের ক্রাইম নিয়ে প্রথম বাংলাদেশি সিনেমা ‘অন্তর্জাল’ শিগগিরই মুক্তি পাচ্ছে। মিম অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে প্রচুর উন্মাদনা। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফরমেও নিয়মিত মিম। তার অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে প্রচার হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী। সেই রেশ না কাটতেই সুখবর দিলেন মিম। নতুন এক সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি।

গত মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

আরও পড়ুন: শুভ নববর্ষে ঐতিহ্যবাহী সাজে মিম, ছবি দেখে মুগ্ধ ভক্তরা

তার অভিনীত নতুন এই সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প। নতুন কাজ প্রসঙ্গে মিম বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই। যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। এটি অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু পাবে।