সেরা অভিনেতার পুরস্কার পেলেন আল্লু অর্জুন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৩ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৩
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করছেন আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করছেন আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোনো তেলেগু তারকা হিসেবে সেরা অভিনেতার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। 

তেলেগু সিনেমা পুরস্কার পেলেও এর আগে কোনো অভিনেতা এ সম্মাননা পাননি। সেই রেকর্ডই এবার ভাঙলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি।

আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও। 

এসময় নিজের অনুভূতি ব্যক্ত করে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। মিমি ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কৃতি শ্যানন৷  সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।