পরীমনি যে কারণে এবার জন্মদিন উদযাপন করবেন না
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
প্রতি বছরই জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজের জন্মদিন ধুমধাম করে সবাইকে নিয়ে পালন করে থাকেন। গতবারও হয়েছিল এমন আয়োজন। কিন্তু এবার ২৪ অক্টোবর জমকালো আয়োজনে জন্মদিন পালন করবেন না নায়িকা পরীমনি।
বেশ কদিন ধরেই পরীমনির নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। পরীমনি বলেন, আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম।
আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না। পরীমনি বলেন, তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো।
সরকারি অনুদানের 'ডোডোর গল্প' সিনেমা নিয়ে পরীমনি এখন ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন





