কুলাউড়ার সাবেক এমপি ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী আর নেই

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার-২ (কুলাউড়া ও বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর।

উপজেলার কানিহাটি গ্রামের সন্তান ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ষাটের দশকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে কুলাউড়া-বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত হয়ে ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।