১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি
টলিউডে পুরনো মান-অভিমান ও তিক্ততা ভুলে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘ ১১ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর জুটি টলিউডে বেশ আলোচিত। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো সিনেমায় তাদের কাজ দর্শকদের প্রশংসা পেয়েছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছিলেন মিমি। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
আরও পড়ুন: রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন গান ‘দূরত্ব’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ বিরতির পর দুই পক্ষের সম্পর্কের বরফ গলেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয়েছে মিমি চক্রবর্তীর কাছে।
জানা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
আরও পড়ুন: শিল্প একটি পরিচয়,শিল্প একটি সংস্কৃতি : প্রভা
রাজ-মিমির এই পুনর্মিলন নিয়ে টলিউডের পাশাপাশি দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল। দীর্ঘ বিরতির পর তাদের আবারও একই প্রযোজনা সংস্থার একটি কাজে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।





