৪৪তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৪তম জন্মদিন উদযাপন করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের নিজের বাড়ির বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর ও তার স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত কৃষ্ণ রাজ বাংলো থেকেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় এই তারকা দম্পতিকে। প্রতিবেদনে বলা হয়েছে, ছয়তলা এই বিলাসবহুল বাংলোটির আনুমানিক মূল্য ২৫০ কোটি রুপি। ২০২৫ সালের নভেম্বরে রণবীর ও আলিয়া নতুন এই বাড়িতে ওঠেন। 

আরও পড়ুন: ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে শুভ-পায়েলের সেই রহস্যের অবসান ৮ অক্টোবর

জন্মদিনের আয়োজনে পাপারাজ্জিদের সঙ্গেও সময় কাটিয়েছেন রণবীর। সেখানে কেক কাটার দৃশ্যও প্রকাশ্যে এসেছে।

এদিকে কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন রণবীর। সম্প্রতি প্রকাশ পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাঁর চরিত্রের প্রথম পোস্টার। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন: সব মজা শুধু ছেলেরাই নেবে কেন: শোভিতা ধুলিপালা

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল ও আলিয়া ভাট। সিনেমাটিতে দুই সেনা কর্মকর্তাকে ঘিরে জটিল এক প্রেমের গল্প তুলে ধরা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আবারও কাজ করছেন রণবীর। এর আগে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্যদিকে আলিয়ার সঙ্গে বানসালির এটি দ্বিতীয় সিনেমা; এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে কাজ করেছেন তাঁরা।

রণবীরের হাতে রয়েছে আরও একটি বহুল প্রতীক্ষিত সিনেমা—নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’। সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। চলতি বছরের ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

একদিকে জন্মদিনের আনন্দ, অন্যদিকে একের পর এক বড় বাজেটের সিনেমা—সব মিলিয়ে ব্যস্ত সময়ই কাটছে রণবীর কাপুরের।