মদিনায় বিয়ে করলেন মিস্টার ফাইসু

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ, যিনি ‘মিস্টার ফাইসু’ নামেই বেশি পরিচিত। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় সম্পন্ন হয়েছে তাঁর নিকাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে নিকাহ অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন ফাইসু। পোস্টের ক্যাপশনে তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে মদিনায় তাঁদের নিকাহ সম্পন্ন হয়েছে। জীবনের নতুন অধ্যায় শুরুর এই মুহূর্তকে নিজের জন্য বিশেষ আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘যাযাবর’-এ সজলের সঙ্গে জুটি বেঁধেছেন চাঁদনী শেখ

বিয়ের ছবি প্রকাশ করে ভক্ত ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন এই তারকা। নতুন জীবনে ভালোবাসা ও বরকত কামনা করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, একটি স্বপ্ন বাস্তবে পরিণত হলো। সুন্দর মদিনা শহরে, আমার পুরো পরিবারের পাশে থেকে নিকাহ সম্পন্ন হলো। এ এক অবর্ণনীয় আশীর্বাদ।’ একই পোস্টে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান। তাঁর এই ঘোষণার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ফাইসুর বিয়ে নিয়ে বিভিন্ন প্রতিবেদনে নানা জল্পনা ছড়িয়েছিল। মদিনায় নিকাহের পর মুম্বাইয়ে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে উদ্‌যাপনের পরিকল্পনা রয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। 

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জনপ্রিয়তা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন ফয়সাল শেখ। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে মিউজিক ভিডিও ও টেলিভিশন অনুষ্ঠানেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৩৩ মিলিয়নেরও বেশি।

‘খতরোঁ কে খিলাড়ি ১২’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নিয়েও আলোচনায় আসেন ফাইসু। এ ছাড়া ‘দ্য ৫০’ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে ভক্তদের ভালোবাসা ও শুভকামনা প্রত্যাশা করছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার।