৭০টি পর্যন্ত বিয়ের প্রস্তাব পেয়েছেন আয়েশা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
এজরা আয়েশা। ছবিঃ সংগৃহীত
এজরা আয়েশা। ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে বিবাহিত পুরুষেরাও ছিলেন। এজরা জানান, তাঁর দাদি চেয়েছিলেন, তিনি যেন নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে বিয়ের আগে নিজের ক্যারিয়ার গুছিয়ে নেওয়াকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

বিয়ের প্রস্তাবের প্রসঙ্গে এজরা আরও জানান, এক বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি বিয়েতে রাজি হলে তাঁকে গাড়ি, ক্রেডিট কার্ড ও ভ্রমণসহ নানা বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: স্পটিফাইয়ে নতুন রেকর্ড বিটিএসের

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এজরার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তাঁর স্ত্রী দ্বিতীয় বিয়েতে আপত্তি করবেন না। তবে এমন প্রস্তাবে আগ্রহী নন এজরা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চান না। অন্য কোনো নারীর সংসার ভাঙার পক্ষেও নন তিনি।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি নারীদের সম্মান করবেন এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকবেন।

আরও পড়ুন: রেকর্ডিংয়ের এক ঘণ্টা আগে নতুন গানের খবর পান সুতপা

সূত্র: ডেইলি পাকিস্তানি