হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১২:২১ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম-এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৩ মে) বিকেলে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণ করা ১০ শিশুর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হাম-সদৃশ উপসর্গে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৪৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,১৬৬ জন এবং নিশ্চিত রোগী ৯৫ জন। এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪০,৪৯১ জন এবং নিশ্চিত রোগী ৫,৩১৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭,৮১৬ জন।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সন্দেহজনক হামজনিত মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে হাম সংক্রমণ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি।