চুক্তি না হলে ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘খুব দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে’: ট্রাম্প

ট্রাম্প বলেন, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে সীমিত সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে নতুন সামরিক হামলার মুখোমুখি হতে পারে তেহরান।

অন্যদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি বলেন, ইরান যেকোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। তিনি জানান, তেহরান নিজেদের মর্যাদা, সার্বভৌমত্ব ও জাতীয় অধিকার অক্ষুণ্ন রেখেই আলোচনায় অংশ নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের এমন বক্তব্য নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।