তাপে পুড়ছে মিয়ানমার, বিশ্বের ১০ উত্তপ্ত শহরে নেই মরুর কোনও দেশ

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৩ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ১০ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমার পুড়ছে তীব্র গরমে। বিশ্বের শীর্ষ ১০ উত্তপ্ত শহরের ৫টিই রয়েছে দেশটিতে। অবাক করা তথ্য হলো- শীর্ষ দশে নেই ধূ ‍ধূ মরুভূমি মধ্যপ্রাচ্যের কোনও দেশ।

২৪ ঘণ্টার হিসাবে এই তালিকা করেছে তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকম।

আরও পড়ুন: জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ওয়েবসাইটটি জানায়, আজ বাংলাদেশ সময় বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মিয়ানমারের চাউক শহর বিশ্বে সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল। শহরটিতে সর্বোচ্চ ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এই তালিকায় সেনেগালের লিঙ্গুর শহর দ্বিতীয় স্থানে উঠে আসে। শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সেনেগালের আরও দুটি শহর তৃতীয় ও চতুর্থ অবস্থানে। এরমধ্যে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাতাম শহরে এবং ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস পোডরে শহরে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে বিশ্ববাজারে তেলের দাম

৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মিয়ানমারের শহর ম্যাগওয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৪৪ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সেনেগালের শহর ডিওরবেল আবারও ষষ্ঠ স্থানে।  ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সপ্তম স্থানে আফ্রিকার দেশ চাদের শহর ন’জামেনা।

আবারও তালিকার অষ্টম, নবম, দশম স্থানে মিয়ানমারের তিন শহর। এরমধ্যে শহর মিনবু’র তাপমাত্রা সর্বোচ্চ ৪৩.৬ ডিগ্রি, নিয়াং-ইউ’র তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি ও টুংগু শহরের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তালিকার এগারো থেকে যথাক্রমে পনেরতম স্থানে রয়েছে- পাকিস্তানের শহর নওয়াবশাহ, সৌদি আরবের আল আহসা ও দাম্মাম, মিয়ানমারের প্রোম ও নাইজারের শহর বির্নি-এন’কনি।