গ্রিসে ভয়াবহ দাবানল

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে, ফলে প্রচুর মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল বাহিনী কাজ করছে। এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানল জ্বলছে। বেশ কিছু বাড়ি পুড়ে গেছে বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন।

প্রচণ্ড বাতাসের  ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। বর্তমানে সেখানে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসর্ট শহরের কাছেও দাবানল শুরু হয়েছে।

আরও পড়ুন: চীনে উচ্চশিক্ষা, ভাষা ও সংস্কৃতিতে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে এথেন্সসহ বেশ কিছু জায়গায় দাবানল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওা দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরো বাড়তে পারে।